গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে উপজেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক মুমিনুল হক ও তার বোন সালেহা আক্তার সুমির উপর হামলার অভিযোগ পাওয়া গেছে।
আজ (২১ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পৌর শহরের চৌমুহনীতে এ হামলার ঘটনা ঘটে৷
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় ছাত্রদল নেতা মুমিনুল হক তার বোন সালেহা আক্তার সুমিকে নিয়ে কলেজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পথিমধ্যে উপজেলার পৌর শহরের চৌমুহনীতে পৌঁছামাত্র পূর্বপরিকল্পিত ভাবে ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসী রাহেল আহমেদসহ অজ্ঞাতনামা ৪-৫ জন সন্ত্রাসী ছাত্রদল নেতা ও তার বোনের উপর হামলা করে। এসময় মুমিনুল হক ও তার বোন সালেহা আক্তার সুমির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে ছাত্রলীগের সন্ত্রাসীরা পালিয়ে যায়৷ যাওয়ার সময় তারা বলে,পরবর্তীতে বাড়াবাড়ি করলে তোর বাবার মতো তকেও খুন করে গুম করে ফেলব।
এসময় প্রত্যক্ষদর্শী আলী আহমদসহ স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেন।
