|

গোলাপগঞ্জে দুই মামলার আসামি যুক্তরাজ্য প্রবাসী ইমতিয়াজের বাড়িতে পুলিশের সাঁড়াশি অভিযান


নিজস্ব প্রতিবেদক : সিলেটের গোলাপগঞ্জে যুক্তরাজ্য প্রবাসী ইমতিয়াজ আহমেদের বাড়িতে সাঁড়াশি অভিযান চালিয়েছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

গতকাল (১৭ আগস্ট) বিকেলে উপজেলার বাঘা ইউনিয়নের দক্ষিণ বাঘা গ্রামে এ অভিযান চালায় পুলিশ। এসময় বাড়ির চারপাশ ঘিরে ফেলে পুলিশ। তবে দীর্ঘদিন ধরে তিনি যুক্তরাজ্যে অবস্থান করায় তাকে খুঁজে পায়নি পুলিশ।

ইমতিয়াজ আহমেদ উপজেলার বাঘা ইউনিয়নের দক্ষিণ বাঘা গ্রামের রফিক উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সাবেক ছাত্রলীগ নেতা ইমতিয়াজ আহমেদ দুইটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে তিনি বাড়িতে অবস্থান করছেন। যে কারণে পুলিশ তাকে গ্রেপ্তার করতে সাঁড়াশি অভিযান চালায়। তাকে গ্রেপ্তারে পুরো বাড়ি ঘিরে ফেলা হয়৷ পুরো ঘর তল্লাশি করে তার উপস্থিতি পাওয়া যায়নি।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.মনিরুজ্জামান মোল্যা বলেন, ইমতিয়াজ আহমেদকে গ্রেপ্তারের পুলিশের অভিযান অব্যাহত থাকবে। যতক্ষণ পর্যন্ত তাকে গ্রেপ্তার করা যাবে ততক্ষণ পর্যন্ত অভিযান চলবে। তার বিরুদ্ধে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

Post a Comment

Previous Post Next Post