নিউজ ডেস্ক : বাংলাদেশ ছাত্রলীগ সিলেট মহানগর শাখার অন্তর্গত ৫নং ওয়ার্ড ছাত্রলীগের নবগঠিত কমিটিতে সহসভাপতি নির্বাচিত হয়েছেন জুনেদ আহমদ।
আজ (১২ মে) মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ ও সাধারণ সম্পাদক নাঈম আহমদ স্বাক্ষরিত প্যাডে আগামী এক বছরের জন্য কমিটি অনুমোদন দেওয়া হয়।
এতে জুনেদ আহমদকে সহসভাপতি নির্বাচিত করা হয়।
এদিকে সহসভাপতি নির্বাচিত হওয়ায় জুনেদ আহমদ তৎক্ষনাৎ মহানগর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি তার উপর অর্পিত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন এবং সততা ও নিষ্ঠার সাথে দলের জন্য কাজ করতে যেতে পারেন এজন্য সকলের দোয়া কামনা করেন।
বিষয়ঃ
বিজ্ঞপ্তি
