|

এক যুগ ধরে প্রবাসে, অতঃপর হত্যা মামলায় আসামি সাবেক ছাত্রলীগ নেতা নাজমুল


নিউজ ডেস্ক : দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে যুক্তরাজ্যে থাকার পরও হত্যা মামলার আসামি হতে হয়েছে গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলামকে৷

গত (১১ সেপ্টেম্বর) মাননীয় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২নং আমলী আদালতে সানি আহমদ হত্যা মামলায় তার বাবা কয়ছর আহমদ (৫৫) বাদি হয়ে (গোলাপগঞ্জ সি আর মামলা নং: ৩১০/২০২৪ইং) একটি মামলা যাহা গোলাপগঞ্জ থানার মামলা (মামলা নং:৬/১৫০ তাং:১১/৯/২০২৪ইং) দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়। এছাড়া উপজেলা প্রশাসন, পুলিশ, বিজিবি, সাংবাদিক, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৪৫ জন নেতাকর্মীদের নামোল্লেখ ও ৩০/৪০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে৷

মামলার বাদি কয়ছর আহমদ উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের কুমারপাড়া শীলঘাট গ্রামের নিহত সানি আহমদের পিতা।

এঘটনায় হত্যা মামলার ১৪নং আসামি করা হয় নাজমুল ইসলামকে৷ তিনি উপজেলার বাদেপাশা ইউনিয়নের নোয়াই গ্রামের ফতির আলীর ছেলে। দেশে থাকাকালীন সময়ে তিনি বাদেপাশা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন।

মামলা সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট সারাদেশের ন্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের দাবিতে দেশজুড়ে আন্দোলন চলতে থাকে। আন্দোলনের অংশ হিসেবে এ দিন গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নে বারকোটস্থ স্থানে ছাত্র-জনতাকে লক্ষ্য করে দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র দিয়ে উপজেলা প্রশাসন, পুলিশ, বিজিবি, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী হামলা চালায়৷ হামলা চলাকালে অনেক ছাত্র-জনতা গুলিবিদ্ধ হন। এসময় সানি আহমদ নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এঘটনায় তার বাবা কয়সর আহমদ বাদি হয়ে আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন।

এদিকে, দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে যুক্তরাজ্যে থাকলেও শুধু মাত্র ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত থাকায় হত্যা মামলার আসামি হয়েছেন তিনি। দেশে ফিরলেই তিনি গ্রেপ্তার হবেন অথবা তাকে গুম-খুন করা হতে পারে বলেন ধারণা করা যাচ্ছে। বর্তমানে তার পরিবার নাজমুল ইসলামের দেশে ফেরাটা ঝুঁকিপূর্ণ বলে মনে করেন।

Post a Comment

Previous Post Next Post