|

সিলেটে ছাত্রলীগের মিছিল, যুক্তরাজ্য থেকেও মামলার আসামি শানু


নিজস্ব প্রতিবেদক : সিলেটে ছাত্রলীগের মিছিলকে কেন্দ্র করে মামলা দায়ের করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

গত (১৮ জুন ) কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক মাসুদ আহমেদ বাদি হয়ে একটি মামলা (মামলা নং: ২৬, তাং:১৮/৬/২০২৬ইং) দায়ের করেন। মামলায় ছাত্রলীগের ২৪ জনের নামোল্লেখ ও ৪০/৪৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

উক্ত মামলায় ১৪ নম্বর আসামি করা হয়েছে মো.তাজুল আহমদ শানুকে। তিনি গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা ইউনিয়নের দেবারাই গ্রামের মো.শাহাব উদ্দিনের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, গত ১৬ জুন সকাল ৭টার দিকে নবাব রোডস্থ পিডিবি উচ্চ বিদ্যালয়ের সামনে ছাত্রলীগের নেতাকর্মীরা সরকার বিরোধী মিছিলের প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মামলার আসামি ও অজ্ঞাত আসামিরা পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ৪ জন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

পরে পুলিশ বাদি হয়ে কোতোয়ালী মডেল থানায় আসামিদের নামোল্লেখ করে একটি মামলা দায়ের করে।

এদিকে ছাত্রলীগের মিছিলে মো.তাজুল আহমদ শানুকে আসামি করায় জনমনে চাঞ্চল্যের দেখা দিয়েছে। সচেতন মহলের দাবি ছাত্রলীগ নেতা শানুকে ফাঁসাতে পুলিশ এমন মামলা দায়ের করেছে।

তার পরিবারের দাবি মো.তাজুল আহমদ শানু ২০২৩ সাল থেকে যুক্তরাজ্যে অবস্থান করছেন৷ এরআগেও তার বিরুদ্ধে একটি বৈষম্য বিরোধী আন্দোলনের মামলা দায়ের করা হয়। মামলার পর থেকে নিরাপত্তাহীনতায় রয়েছেন মো.তাজুল আহমদ শানুর পরিবারের সদস্যরা।

Post a Comment

Previous Post Next Post