নিজস্ব প্রতিবেদক : গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা ইউনিয়ন ছাত্রলীগের কমিটিতে মো.তাজুল ইসলাম শানুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
গতকাল (২২ জুলাই) দুপুরে উপজেলা ছাত্রলীগের সভাপতি খায়রুল হক ও সাধারণ সম্পাদক এম এ ওয়াদুদ এমরুল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তৎক্ষনাৎ উপজেলা ছাত্রলীগের সভাপতি খায়রুল হক ও সাধারণ সম্পাদক এম এ ওয়াদুদ এমরুলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ছাত্র নেতা মো.তাজুল ইসলাম শানু। এক বার্তায় তিনি তার উপর অর্পিত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন এবং ছাত্রলীগের রাজনীতিকে আরও গতিশীল করতে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চান।
বিষয়ঃ
সিলেট
