|

গোলাপগঞ্জে যুবলীগ নেতা মাহমুদের বাড়িতে বিএনপি-জামায়াতের হামলা, পুলিশী তল্লাশি


গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদ আহমদের বাড়িতে হামলা চালিয়েছে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। এছাড়া তার উপর বৈষম্য বিরোধী আন্দোলনের দুইটি মামলা থাকায় পুলিশী তল্লাশি অব্যাহত রয়েছে।

গত (৬ এপ্রিল) উপজেলার পৌর এলাকার টিকরবাড়ি গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

মাহমুদ আহমদ টিকরবাড়ি গ্রামের আব্দুল মালিকের ছেলে। তিনি সিলেট জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন। বর্তমানে তিনি যুক্তরাজ্যে অবস্থান করছেন।

স্থানীয়রা জানান, ৫ আগস্টে শেখ হাসিনা সরকার পতনের পর যুবলীগ নেতা মাহমুদ আহমদ যুক্তরাজ্যে যাওয়ার পর বাড়িতে আগুন ধরিয়ে দেয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। এরপর একাধিকবার তাকে খুঁজতে তার বাড়িতে এসে তাকে না পেয়ে হামলা চালায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। সবশেষ গত ৬ এপ্রিল পুনরায় তার বাড়িতে এসে হামলা চালানো হয়। হামলায় ঘরে অবস্থান করা তার পরিবারের সদস্যরাও আঘাতপ্রাপ্ত হয়েছেন।

এছাড়া মাহমুদ আহমদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় ২টি মামলা থাকায় একাধিকবার পুলিশ অভিযান চালিয়েছে তার বাড়িতে। পুলিশী হয়রানির কারণে বর্তমানে তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ও উদ্বিগ্নে দিনপাড় করছেন।

জানা যায়, গত বছরের ১৬ আগস্ট মাহমুদ আহমদ যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছেন। বর্তমানে তিনি সেখানে রয়েছেন। দেশে থাকাকালীন সময়ে তিনি ছাত্রলীগ ও যুবলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন।

Post a Comment

Previous Post Next Post