|

সিলেটে হামের প্রকোপ: উপসর্গ নিয়ে নতুন ভর্তি ৩০, একজনের শনাক্ত


নিউজ ডেস্ক : সিলেট বিভাগে হাম ও রুবেলা রোগের সংক্রমণ পরিস্থিতি নিয়ে নতুন প্রতিবেদন প্রকাশ করেছে স্বাস্থ্য বিভাগ। গত ২৪ ঘণ্টায় বিভাগে ১ জন রোগী ল্যাব পরীক্ষায় শনাক্ত হয়েছেন।

শুক্রবার (৩ এপ্রিল) বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের পাঠানো তথ্যের ভিত্তিতে জানা যায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ এপ্রিল পর্যন্ত সিলেট বিভাগে মোট ২২ জনের শরীরে হাম ও রুবেলা রোগ নিশ্চিত হয়েছে। এর মধ্যে হবিগঞ্জে ৫ জন (যার মধ্যে ২ জন রুবেলা), মৌলভীবাজারে ৭ জন, সুনামগঞ্জে ৪ জন এবং সিলেটে ৬ জন রোগী শনাক্ত হন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় হাম ও রুবেলার সন্দেহজনক নতুন রোগী ভর্তি হয়েছেন ৩০ জন। এর মধ্যে সর্বোচ্চ ১৪ জন ভর্তি রয়েছেন শামসুদ্দিন আহমদ হাসপাতালে। এছাড়া রাগীব-রাবেয়া হাসপাতালে ১ জন, মাউন্ট এডোরা হাসপাতালে ১ জন, পার্কভিউ হাসপাতালে ১ জন, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৫ জন ভর্তি হয়েছেন।

বর্তমানে বিভিন্ন হাসপাতালে মোট ৬৪ জন সন্দেহজনক রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৪০ জন, রাগীব-রাবেয়া হাসপাতালে ২ জন, মাউন্ট এডোরা হাসপাতালে ২ জন, নর্থ ইস্ট হাসপাতালে ১ জন, পার্কভিউ হাসপাতালে ১ জন, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১ জন, ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১০ জন চিকিৎসাধীন রয়েছেন।

Post a Comment

Previous Post Next Post