নিউজ ডেস্ক : সিলেটে আগামী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একই সঙ্গে এক বা দুই স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
শুক্রবার (৩ এপ্রিল) প্রকাশিত পূর্বাভাসে বলা হয়, দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আর্দ্রতার হার সকাল ৯টায় ছিল ৮০ শতাংশ এবং সন্ধ্যা ৬টায় ৭৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় (২ এপ্রিল সকাল ৬টা থেকে ৩ এপ্রিল সকাল ৬টা পর্যন্ত) ৩৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া আগামী ২৪ ঘণ্টায় ১৯ দশমিক ৬ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে ভোর ৫টা ৪১ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১০ মিনিটে।
