|

খাদিমনগরে অবৈধভাবে টিলা কাটায় দুইজনকে ১ লক্ষ টাকা জরিমানা


নিউজ ডেস্ক : সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের হাতুরা গ্রামে অবৈধভাবে টিলা ও কৃষিজমির মাটি কাটার সময় দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালত। তাঁদের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সিলেট মহানগর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলীম উল্লাহ খান এ অভিযান পরিচালনা করেন। অভিযানে হাতুরা কেন্দ্রীয় জামে মসজিদসংলগ্ন এলাকায় অবৈধভাবে টিলা ও কৃষিজমির মাটি কাটার প্রমাণ পাওয়া যায়।

সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলীম উল্লাহ খান জানান, অভিযানে আটক দুই ব্যক্তি বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪(চ) ও (ছ) ধারা লঙ্ঘনের বিষয়টি স্বীকার করেন। পরে একই আইনের ১৫ ধারায় তাঁদের এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।পরবর্তীতে খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল ইসলাম আজাদ ও সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্যের উপস্থিতিতে অভিযুক্তদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

Post a Comment

Previous Post Next Post