সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে জামালগঞ্জ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জিয়া উদ্দিনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলা থাকায় ও দলীয় ভাবমূর্তি নষ্ট করার অভিযোগে গত ১০ সেপ্টেম্বর সুনামগঞ্জ জেলা যুবদল প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে দল থেকে অব্যাহতি দেয়। এরপর থেকে একাধিকবার তার পরিবারে হুমকি আসছিলো।
স্হানীয় সূত্রে জানা যায়, গতকাল ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী গুপ্ত গুপ্ত মিছিল দিয়ে মব সৃষ্টি করে জিয়া উদ্দিনের সিলেট পাঠানটুলার বসায় হামলা চালায়। এসময় জিয়া উদ্দিনকে না পেয়ে তার বয়োবৃদ্ধ মায়ের কাছে জিয়া উদ্দিন কে দালাল আখ্যা দিয়ে বাসায় খুঁজ করতে থাকে। জিয়া উদ্দিনের মা মব সৃষ্টিকারী সন্ত্রাসীদেরকে তার ছেলে দেশে নয় এবং উক্ত ঘটনা বা মামলার সাথে জড়িত নয় জানালে সন্ত্রাসীরা উল্টো চাঁদা দাবি করে।
এসময় চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে সন্ত্রাসীরা তার মায়ের উপর হামলা করে। তৎক্ষনাৎ স্থানীয় সাধারণ মানুষ ঘটনাস্থলে পৌঁছে জিয়া উদ্দিনের মাকে উদ্ধার করেন। সন্ত্রাসীরা যাওয়ার সময় হুমকি দিয়ে যায় তারা জিয়া উদ্দিনকে কখনো পেলে প্রাণে বাঁচতে দিবে না। জিয়া উদ্দিন তাদের দলের সাথে বিশ্বাসঘাতকতা করেছে।
