নিউজ ডেস্ক : টানা কয়েকবার বৃদ্ধির পর দেশের বাজারে সোনার ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ হয়েছে ২ লাখ ৪৫ হাজার ৮১৯ টাকা। গতকাল সোমবার সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে। গতকাল সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এ দাম কমানোর সিদ্ধান্ত নেয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন মূল্য অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেটের সোনার দাম ২ লাখ ৪৫ হাজার ৮১৯ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ৩৪ হাজার ৬২২ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিষয়ঃ
সারাদেশ
