|

ছাতকে শিবির নেতা রিয়াজ উদ্দিনের ভাই গিয়াস উদ্দিনের উপর হামলা


নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জ জেলার ছাতকে সাবেক ছাত্র শিবির নেতা যুক্তরাজ্য প্রবাসী রিয়াজ উদ্দিনের ভাই মো.গিয়াস উদ্দিনের (৩৭) উপর হামলার ঘটনা ঘটেছে।

গতকাল (৩ মার্চ) বিকেলে উপজেলার গোবিন্দগঞ্জ থেকে বাড়ি ফেরার পথে গিয়াস উদ্দিনের উপর হামলা চালায় বিএনপির নেতাকর্মীরা।

আহত গিয়াস উদ্দিন ছাতক থানার নোয়াগাঁও গ্রামের মো.আকরম আলীর ছেলে। তিনি সুনামগঞ্জ জেলা ছাত্র শিবিরের সাবেক প্রচার সম্পাদক রিয়াজ উদ্দিনের বড় ভাই।

স্থানীয় সূত্রে জানা যায়, আহত গিয়াস উদ্দিনের ছোট ভাই রিয়াজ উদ্দিন সুনামগঞ্জ জেলা ছাত্র শিবিরের সাবেক প্রচার সম্পাদক। বর্তমানে রিয়াজ উদ্দিন যুক্তরাজ্যে থাকেন। শিবির করার কারণে তার উপর বিএনপির নেতাকর্মীদের ক্ষোভ সৃষ্টি হয়। ঘটনার দিন তাকে না পেয়ে গোবিন্দগঞ্জ থেকে বাড়ি ফেরার পথে তার বড় ভাই গিয়াস উদ্দিনকে পথিমধ্যে পেয়ে হামলা চালায় বিএনপির নেতাকর্মীরা। ঘটনাস্থল থেকে স্থানীয়রা উদ্ধার করে গিয়াস উদ্দিনকে ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এসময় হামলাকারীরা রিয়াজ উদ্দিনকে না পেলে পরবর্তীতে আবারও হামলা করবে বলে হুমকি দিয়ে যায়। হামলার ফলে বর্তমানে নিরাপত্তাহীনতায় রয়েছে তার পরিবার।

Post a Comment

Previous Post Next Post