|

যুক্তরাজ্য ছাত্রলীগ নেতা সম্রাট শাহজাহানের পরিবারের উপর হামলা ও ভাঙচুরের অভিযোগ


নিজস্ব প্রতিবেদক: যুক্তরাজ্য ছাত্রলীগ নেতা ও সাবেক সিলেট মহানগর ছাত্রলীগ নেতা সম্রাট শাহজাহানের পিতা বীর মুক্তিযোদ্ধা মোঃ মঈন উদ্দিন ও তার পরিবারের ওপর হামলা ও বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠেছে।

গতকাল (১৭ মার্চ) বিকেলে উপজেলার আমুড়া ইউনিয়নের ঘাগুয়া গ্রামে তাদের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন বাড়ির বাইরে থাকার পর পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পরিবারের সদস্যরা গ্রামে আসেন। এ সময় পূর্ব শত্রুতা ও রাজনৈতিক বিরোধের জেরে একদল সন্ত্রাসী ধারালো অস্ত্রসহ বাড়িতে প্রবেশ করে হামলার চেষ্টা চালায়।

হামলার আশঙ্কায় বীর মুক্তিযোদ্ধা মোঃ মঈন উদ্দিন, তার স্ত্রী ও ছোট ছেলে পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। তাদের না পেয়ে হামলাকারীরা বাড়িতে ভাঙচুর চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনার পর নিরাপত্তার কারণে ওই পরিবারটি রাতে আর বাড়িতে অবস্থান না করে অন্যত্র চলে যান।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Post a Comment

Previous Post Next Post