গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনের একটি হত্যা চেষ্টা মামলায় ছাত্রলীগ নেতা মো.নাইমুর রহমানকে (২৫) আসামি করা হয়েছে।
গত (৭ নভেম্বর) গোলাপগঞ্জ মডেল থানায় বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী লিমন আহমদের ভাই সাকিব আহমদ। যা গোলাপগঞ্জ থানার মামলা (মামলা নং: ৫, তাং: ৭/১১/২০২৪ ইং)।
উক্ত মামলায় গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুর কাদির শাফি এলিমকে প্রধান আসামি করে ১৪৫ জনের নামোল্লেখ ও ৪০/৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
মামলার ২৯ নং আসামি মো.নাইমুর রহমান উপজেলার নিশ্চিন্ত গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদকের দায়িত্ব রয়েছেন।
মামলা সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট শেখ হাসিনার পতনের এক দফা দাবিতে উপজেলার ঢাকাদক্ষিণ থেকে মিছিল নিয়ে পৌর শহরের আসার পথে ধারাবহরস্হ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ছাত্র-জনতার মিছিলে রুখতে পূর্ব পরিকল্পিতভাবে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী দেশীয় ও আগ্নেয়াস্ত্র দিয়ে ছাত্র-জনতার উপর হামলা চালায়। এসময় গুলির আঘাতে গুরুতর আহত হয়েছেন মামলার বাদির ভাই লিমন আহমদ।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান মোল্লা বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে জানা যায়, আসামি মো.নাইমুর রহমানের বিরুদ্ধে মিনহাজ আহমদ হত্যা মামলায় আরও একটি মামলা রয়েছে।
