গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে একদিনে বিভিন্ন মামলার ১০ আসামিকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
বুধবার (১২ আগস্ট) পৃথক অভিযানে আসামিদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো-উপজেলার খাটকাই গ্রামের লুদু মিয়ার ছেলে যুবলীগ নেতা এনাম উদ্দিন (৪৭), দাড়িপাতন গ্রামের মৃত বদরুল হকের ছেলে রবিউল হক জনি, রায়গড় বটেরপাড়া গ্রামের মৃত হারুনুর রশিদের ছেলে জমির হোসেন, রণকেলী গ্রামের আতন আলীর ছেলে শফি আহমদ (৩০), উত্তর কানিশাইল গ্রামের মতচ্ছির আলীর ছেলে তারেক আহমদ (৩০), দত্তরাইল গ্রামের ফজলু মিয়ার ছেলে পাপলু আহমদ (৩৫), ব্রাক্ষণবাড়িয়া জেলার সরাইল থানার শাহজাদাপুর গ্রামের মো.জুরু মিয়ার ছেলে রুবেল মিয়া (২৮), গোলাপগঞ্জ থানার ফুলবাড়ি গ্রামের ইছাক মিয়ার ছেলে টাকু হোসেন (২৯), ফুলবাড়ি পূর্বপাড়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে জাহান উদ্দিন (২৯) ও ফুলবাড়ি পালপাড়া গ্রামের মৃত পীযুষ কান্তি পালের ছেলে প্রদীপ পাল (৩০)।
পুলিশ জানায়, গত বুধবার পুলিশের বিশেষ অভিযানে পৃথক জায়গায় অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী, ওয়ারেন্টভুক্ত এবং নিয়মিত মামলার ১০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছবেদ আলী বিষয়টি নিশ্চিত করেন।
