|

কুমিল্লায় শাখাওয়াতকে খুঁজতে এসে বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ

ডেস্ক নিউজ : কুমিল্লায় যুক্তরাজ্য প্রবাসী শাখাওয়াত হোসেনকে খুঁজতে এসে তার বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে। এসময় তার ঘর থেকে মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় তারা।

গতকাল (২৯ জুন) বিকেলে কোতোয়ালি মডেল থানা এলাকার নন্দনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গতকাল হঠাৎ করে বিএনপি ও জামায়াতের বেশ কয়েকজন নেতাকর্মীরা যুক্তরাজ্য প্রবাসী শাখাওয়াত হোসেনের বাড়িতে এসে তাকে খুঁজতে থাকেন। এসময় বাড়িতে কেউ ছিলেন না। এ সুযোগ তারা শাখাওয়াত হোসেনের বসতঘরে হামলা ও অগ্নিসংযোগ চালায়। পরে ঘর থেকে মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় বলে জানান স্থানীয়রা৷ যাওয়ার সময় স্থানীয়দের তারা বলে যান শাখাওয়াত কখনো দেশে ফিরলে তাকে প্রাণে মেরে ফেলা হবে।

স্থানীয়রা আরও জানান, তারা শুনেছেন শাখাওয়াতের বিরুদ্ধে কুমিল্লায় ও সিলেটে দুইটি মামলা হয়েছে৷ মামলার পর থেকে একাধিকবার পুলিশ এসে তার বাড়িতে তল্লাশী চালায় তাকে গ্রেপ্তার করতে৷

এদিকে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের হুমকি, হয়রানিতে বাড়িতে থাকতে পারছেন না শাখাওয়াত হোসেনের পরিবারের সদস্যরা৷ এছাড়াও পুলিশ বার বার তাদের হয়রানি করছে। এমন অবস্থায় তারা শাখাওয়াত হোসেনের দেশে ফেরা নিরাপদ মনে করছেন না।

Post a Comment

Previous Post Next Post