|

গোলাপগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান রুহেলের শুভেচ্ছা বিনিময়


গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন সিলেট জেলা বিএনপির সহশ্রম বিষয়ক সম্পাদক, উপজেলা বিএনপির সহসভাপতি ও আমুড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রুহেল আহমদ।


শনিবার (১০ অক্টোবর) বিকেল ৪টায় ধারাবহরস্থ শাহজাহান এস্টেটে প্রেসক্লাব ভবনে শুভেচ্ছা বিনিময় ও সংবর্ধনা প্রদান করা হয়।


সংক্ষিপ্ত আলোচনা সভায় গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এনামুল হক এনামের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক ফাহিম আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহশ্রম বিষয়ক সম্পাদক, উপজেলা বিএনপির সহসভাপতি ও আমুড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রুহেল আহমদ।


এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আজিজুর রহমান খাঁন, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, কোষাধ্যক্ষ আনোয়ার হুমায়ুন,আমুড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক রাজন আহমদ, সাধারণ সম্পাদক আল নবী চৌধুরী শিপন, সহসাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহিদ, আমুড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইফুল আলম রাকেছ, সিনিয়র যুগ্ম আহবায়ক রাজন আহমদ, সদস্য সচিব জিয়াউল করিম ফুয়াদ, যুবদল নেতা সাহেল আহমদ, আমুড়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল সজল, গোলাপগঞ্জ প্রেসক্লাবের ক্রিড়া সম্পাদক তামিম আহমদ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক ফাহাদ হোসাইন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সামিল হোসেন, কার্যনির্বাহী সদস্য মাহদি রহমান।


শেষে রুহেল আহমদের পক্ষ থেকে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

Post a Comment

Previous Post Next Post