নিজস্ব প্রতিবেদক : আগামী ১ বছরের জন্য হবিগঞ্জ জেলা ছাত্রলীগের নবগঠিত আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে ছাত্রনেতা মহিবুর রহমানকে সহসভাপতি নির্বাচিত করা হয়েছে।
আজ (২৮ এপ্রিল) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে মো.মোশারফ হোসেনকে সভাপতি ও ফয়জুর রহমান রবিনকে সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষণা করা হয়।
এদিকে নবনির্বাচিত কমিটিতে মহিবুর রহমানকে সহসভাপতি নির্বাচিত করায় তৎক্ষনাৎ তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি তার উপর অর্পিত দায়িত্ব পালনে সকল রাজনৈতিক সহযোদ্ধাদের সহযোগীতা কামনা করেন।
বিষয়ঃ
হবিগঞ্জ
