|

গোলাপগঞ্জে আলোচিত নাজমুল হত্যা মামলায় আসামি হলেন বাহুবলের মহৎ দেব


নিজস্ব প্রতিবেদক : সিলেটের গোলাপগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলন গুলিবিদ্ধ হয়ে নিহত নাজমুল ইসলাম হত্যা মামলায় আসামি হয়েছেন হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সহসভাপতি মহৎ দেব।

গত (২৫ আগস্ট) গোলাপগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা (মামলা নং: ১০/১৩৮, তাং:২৫/৮/২০২৪ইং) দায়ের করেন নিহত নাজমুল ইসলামের স্ত্রী মোছাঃ খাদিজা মাহিনুর (২২)।

নিহত নাজমুল ইসলামের বাড়ি উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের নিশ্চিন্ত গ্রামে। স্বামী নাজমুল হত্যায় স্ত্রী খাদিজা মাহিনুর সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে প্রধান আসামি করে ১১৯ জনের নামোল্লেখ ও ১০০/১১০ জনকে অজ্ঞাত আসামি করে মামলাটি দায়ের করেন।

মামলায় ৪২ নাম্বার আসামি করা হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সহসভাপতি ছাত্রনেতা মহৎ দেবকে (২৮)। তিনি হবিগঞ্জ জেলার বাহুবল থানার চিচিরকুট গ্রামে শশাঙ্ক শেখর দেবের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট দুপুর পোনে ১ টার দিকে শেখ হাসিনা সরকার পতনের দাবিতে সারাদেশের ন্যায় গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের বারকোটস্থ স্থানে ছাত্র-জনতার সাথে মিছিলে অংশগ্রহণ করেন নিহত নাজমুল ইসলাম। এসময় পূর্বপরিকল্পিত ভাবে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা, পুলিশ, বিজিবি মিছিলকে লক্ষ্য করে দেশী-বিদেশী অস্ত্র দিয়ে হামলা চালায়। হামলার এক পর্যায়ে নিহত নাজমুল ইসলাম গুলিবিদ্ধ হলে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে তাকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এঘটনায় নাজমুল ইসলামের স্ত্রী হত্যা মামলা দায়ের করেন।

এদিকে জানা যায়, ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়ায় হবিগঞ্জের বাহুবল থানায় বাড়ি হওয়ার পরও গোলাপগঞ্জ উপজেলার আলোচিত নাজমুল ইসলাম হত্যা মামলার আসামি হতে হয়েছে মহৎ দেবকে। মামলার পর থেকে গ্রেপ্তার আতঙ্কে বাড়ি ছাড়া মহৎ দেব। এছাড়া একদিকে ছেলে হত্যা মামলার আসামি অন্য দিকে সংখ্যালগু হওয়ায় নিরাপত্তাহীনতায় দিনপাড় করছেন তার পরিবার।

Post a Comment

Previous Post Next Post