ডেস্ক নিউজ : হত্যা চেষ্টা এবং হত্যা মামলা। এই দুুইটি মামলায় আসামি হয়েছেন ছাতক উপজেলার বিশ্বম্ভপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী ও যুবলীগ নেতা মো.আব্দুল হাদী। এসকল মামলার পর থেকে তার নিজ গ্রামের বাড়িতে অব্যাহত রয়েছে পুলিশী তল্লাশি। আর স্থানীয় জামায়াত-বিএনপির নেতাকর্মীদের হুমকি-ধমকি ও হামলার ফলে জীবনের চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তার পরিবার।
গত (১২ জানুয়ারি) রাতে যুবলীগ নেতা মো.আব্দুল হাদীর বাড়িতে তার খুঁজে তল্লাশি চালায় পুলিশ। এসময় তাকে না পেয়ে তার পরিবারকে হুমকি ধমকি প্রদান করা হয়।
মো.আব্দুল হাদী ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন যুবলীগের সহসভাপতির দায়িত্বে ছিলেন।
জানা যায়, বৈষম্য বিরোধী আন্দোলনের পূর্ব হতে যুক্তরাজ্য অবস্থান করছেন মো.আব্দুল হাদী। যুবলীগের রাজনীতির সাথে সম্পৃক্ততা থাকার ধরুন তাকে হত্যা চেষ্টা ও হত্যা মামলার আসামি হতে হয়েছে৷ আসামি হওয়ার পর থেকে বার বার তাকে খুঁজতে বাড়িতে অভিযান চালায় পুলিশ। তাকে না পেয়ে তার পরিবারকে হুমকি ধমকি প্রদান করা হয়। এছাড়াও একাধিক সময়ে স্থানীয় জামায়াত-বিএনপির নেতাকর্মীরা তার বাড়িতে হামলা চালায়। ভাঙচুর করে ঘরের জিনিসপত্র।
এদিকে দুইটি মামলায় আসামি হয়ে প্রবাসে যেমন দুঃশ্চিন্তায় রয়েছেন তিনি ঠিকই একই ভাবে দেশে থাকা তার পরিবারের সদস্যরা উদ্বীগ্ন আর উৎকণ্ঠায় দিনপাড় করছেন। যে কোন সময় দেশে ফিরলে গ্রেপ্তার হতে পারেন হাদী অথবা বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের হামলার শিকার হয়ে প্রাণ হারানোর আশংকা করা যাচ্ছে।
