|

বিএনপির গ্রুপিং রাজনীতির শিকার প্রবাসী ছাত্রদল নেতা আম্বিয়া, হলেন হত্যা মামলার আসামি


নিউজ ডেস্ক : আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে ছাত্রদলের রাজনীতি করতে গিয়ে একাধিক বার হামলা-মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন সিলেটের জৈন্তাপুর উপজেলার ছাত্রদল নেতা যুক্তরাজ্য প্রবাসী মো.মিছবাউল আম্বিয়া।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরও মামলা যেন পিছু ছাড়ছে না ছাত্রদল নেতা মো.মিছবাউল আম্বিয়ার। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা যখন বিভিন্ন মামলা থেকে অব্যাহতি ও হামলা থেকে রেহাই পেলেন ঠিক উল্টো হয়েছে মো.মিছবাউল আম্বিয়ার বেলায়। যুক্তরাজ্যে অবস্থান করার পরও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি হত্যা মামলায় আসামি হয়েছেন তিনি।

গত (২৭ আগস্ট) সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-২ এ গোলাপগঞ্জের আলোচিত জয় আহমদ নিহতের ঘটনায় একটি হত্যা মামলা (গোলাপগঞ্জ জি.আর.মামলা নং:১৪১/২০২৪ ইং যাহা গোলাপগঞ্জ থানার মামলা নং:২২, তাং:২৭/০৮/২০২৪ইং) দায়ের করেন তার ভাই মনোয়ার মিয়া (২৮)।

মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে প্রধান আসামি করে ৬২ জনের নামোল্লেখ ও ২০০/৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

উক্ত হত্যা মামলায় মো.মিছবাউল আম্বিয়া ২৭ নাম্বার আসামি হয়েছেন। তিনি জৈন্তাপুর উপজেলার ২নং ইউনিয়নের ভিত্রিখেল গ্রামের মো.তবারক আলীর ছেলে। তিনি জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদকের দায়িত্ব ছিলেন।

মামলা সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট দুপুর ১২ টার দিকে গোলাপগঞ্জ উপজেলার বারকোটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে শেখ হাসিনার পতনের দাবিতে ছাত্র-জনতার সাথে আন্দোলনে যোগ দেন নিহত জয় আহমদ। এদিন ছাত্র-জনতাকে লক্ষ্য করে পূর্বপরিকল্পিতভাবে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ছাত্র-জনতার উপর দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা চালায়। হামলায় অসংখ্য ছাত্র-জনতা আহত হন। হামলার এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান জয় আহমদ। ওই মামলায় জয় আহমদের ভাই মনোয়ার মিয়া বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেন।

এদিকে জানা যায়, ছাত্রদল নেতা যুক্তরাজ্য প্রবাসী মো.মিছবাউল আম্বিয়া দেশে থাকাকালীন গ্রুপিং রাজনীতির শিকার ছিলেন। গ্রুপিং রাজনীতির শিকার হওয়ার কারণে তার নিজ দলের নেতাকর্মীরা আওয়ামী লীগের সাথে আতাত করে তার উপর হামলা করাতেন। এবার সেই গ্রুপিং রাজনীতির শিকার হলেন হত্যা মামলার আসামি হয়ে।

জানা যায়, তার নিজ দল বিএনপির কিছু নেতাকর্মীরা তাকে ফাঁসাতে গোলাপগঞ্জ উপজেলার আলোচিত জয় আহমদ হত্যা মামলায় আসামি করেছেন। উক্ত মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বর্তমানে তিনি যুক্তরাজ্যে অবস্থান করলেও দেশে ফিরলে তাকে হত্যা মামলায় আসামি হয়ে জেল হাজতে যেতে হবে। এছাড়া গ্রুপিং রাজনীতির শিকার হওয়ায় পুনরায় হামলার মাধ্যমে গুমের শিকার হতে পারেন তিনি।

Post a Comment

Previous Post Next Post