|

দুই মামলার আসামি ছাত্রলীগ নেতা মোস্তাকের বাড়িতে পুলিশী অভিযান, বিএনপির হামলা ও ভাঙচুর


নিজস্ব প্রতিবেদক : সিলেটের দক্ষিণ সুরমায় হত্যা ও হত্যা চেষ্টার দুইটি মামলার আসামি যুক্তরাজ্য প্রবাসী ছাত্রলীগ নেতা মোস্তাক আহমদের বাড়িতে একাধিকবার অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া তার বাড়িতে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।

মোস্তাক আহমদ দক্ষিণ সুরমা উপজেলার কায়েস্থরাইল গ্রামের মুকিত মিয়ার ছেলে। তিনি দক্ষিণ সুরমা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ও বর্তমানে যুক্তরাজ্য প্রবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্রলীগের রাজনীতির করায় হিংসাত্মক ভাবে বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যা ও হত্যা চেষ্টার দুইটি মামলায় আসামি হয়েছেন বর্তমানে যুক্তরাজ্য অবস্থান করা মোস্তাক আহমদ। আর দুইটি মামলায় আসামি হওয়ায় তাকে গ্রেপ্তারে তার গ্রামের বাড়িতে একাধিকবার অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তাকে গ্রেপ্তার পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান অব্যাহত রেখেছে।

আরও জানা যায়, ছাত্রলীগ নেতা মোস্তাক আহমদের বাড়িতে স্থানীয় বিএনপি নেতারা হামলা ও ভাঙচুর চালিয়েছে। দেশে থাকাকালীন সময়ে মোস্তাক আহমদ বিএনপির নেতাকর্মীদের উপর প্রায় সময় হামলা-মামলা অব্যাহত রেখে ছিলেন। যে কারণে প্রতিশোধ নিতে এমন হামলা ও ভাঙচুর চালায় তারা। এসময় তাকে পেলে প্রাণে হত্যার হুমকিও দেয় তারা৷

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান একাধিকবার পুলিশী অভিযানের বিষয়টি নিশ্চিত করেন এবং তাকে ধরতে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

এদিকে মোস্তাক আহমদের পরিবারের সদস্যরা বিএনপির ক্ষমতাকালীন সময়ে তার দেশে ফেরা নিরাপদ মনে করছেন না। কারণ দেশে ফিরলে তিনি হামলা, গ্রেপ্তার বা হত্যার শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে।

Post a Comment

Previous Post Next Post