নিজস্ব প্রতিবেদক : সিলেটের মোগলাবাজারে জেলা ছাত্রলীগ নেতা মাহমুদ আহমদের (৩২) উপর হামলার অভিযোগ পাওয়া গেছে।
গতকাল (২০ জুন) দুপুরে তার নিজ বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
মাহমুদ আহমদ দক্ষিণ সুরমা উপজেলার পশ্চিমভাগ আবাসিক এলাকার মাখন মিয়ার ছেলে। তিনি জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে ছাত্রলীগের সর্ব স্থলের নেতাকর্মীদের উপর হামলার ঘটনা ঘটছে প্রায়ই । এরই ধারাবাহিকতায় জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ আহমদের উপর নিজ বাড়িতে গিয়ে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গতকাল ২০ জুন২০২৫ ইং তারিখে হামলা চালায়। হামলায় মাহমুদ আহমদ এর বাড়িতে ভাংচুর সহ তার ব্যবহারিত গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেয় , মাহমুদ আহমদ কে গুরুতর আহত করে রক্তাক্ত নিস্তেজ অবস্থায় ফেলে যায় হামলাকারীরা। স্থানীয় মানুষ তাকে রক্তাক্ত নিস্তেজ অবস্থায় পেয়ে উদ্ধার করে সিলেট এম জি উসমানী মেডিকেলে ভর্তি করান। বর্তমানে তিনি সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায় উক্ত হামলা নেতৃত্বে ছিলেন বি এন পির প্রভাবশালী কয়েক জন নেতা। তাদের মধ্যে -মোগলাবাজার থানা স্বেচ্ছাসেবকদলের সভাপতি হোসেন আহমদ, সাধারণ সম্পাদক ছয়েফ আহমদ, দপ্তর সম্পাদক সাকিল আহমদ, থানা কৃষকদলের সভাপতি বুলন আহমদ, থানা শ্রমিকদলের সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন, সামাদ আহমদ, সাজ্জাদ আহমদ, শিপু হাসান, নাজির আহমদ স্বপন হামলার সাথে সরাসরি জড়িত ছিলেন মর্মে তথ্য পাওয়া গেছে।
