গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে ছাত্রলীগ নেতা রাহিন আহমদ ও কাওসার আহমদের খুঁজে তাদের বাড়িতে অভিযান চালায় গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ৷
রবিবার (৪ জানুয়ারি) রাতে উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের সুন্দিশাইল গ্রামে অভিযান চলাকালীন রাহিন আহমদকে বাড়িতে পেয়ে পুলিশ গ্রেপ্তার করে। যুক্তরাজ্য থাকায় গ্রেপ্তার থেকে রক্ষা পান তার চাচাতো ভাই আরেক ছাত্রলীগ নেতা কাওসার আহমদ।
জানা যায়, রাহিন আহমদ ও কাওসার আহমদ চাচাতো ভাই। বৈষম্য বিরোধী আন্দোলনের একাধিক মামলার আসামি তারা। প্রায় প্রতিনিয়ত তাদের খুঁজতে বাড়িতে অভিযান চালায় পুলিশ। এদিন পুলিশ আবারও অভিযানে গেলে রাহিন আহমদকে বাড়িতে পেয়ে গ্রেপ্তার করে নিয়ে আসে। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম।
