বিয়ানীবাজার প্রতিনিধি : সিলেটের বিয়ানীবাজারে মো.জাছিম আহমদ সাগর নামে এক ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা।
গত (৫ অক্টোবর) বিকেলে উপজেলার ঘড়ুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ছাত্রলীগ নেতা মো.জাছিম আহমদ সাগর বর্তমানে যুক্তরাজ্যে বসবাস করছেন। দেশে থাকাকালীন সময়ে তিনি ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। বিএনপি ও জামায়াতের যে কোন ষড়যন্ত্রের বিরুদ্ধে তিনি নেতৃত্ব দিতেন। তিনি ২০১৮ সালে সিলেট জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্টে আওয়ামী লীগ সরকারের পতন হলে তার বাড়িতে একাধিকবার হামলা ও ভাঙচুর চালায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা।
আরও জানা যায়, গত ১ অক্টোবর বিকেলে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা মো.জাছিম আহমদ সাগরকে খুঁজতে তার বাড়িতে আসেন। এসময় তাকে না পেয়ে তার বসতঘরে হামলা ও ভাঙচুর চালানো হয়। হামলায় বাধা দিতে গেলে তার বাবা নাজিম উদ্দীনের উপর হামলা চালায় তারা। হামলায় তিনি আহত হন। যাওয়ার সময় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা হুমকি দিয়ে যায়, সাগরের কখনো খোঁজ পাওয়া গেলে তাকে প্রাণে হত্যা করা হবে।
এদিকে ৫ আগস্টের পর থেকে মো.জাছিম আহমদ সাগরের বিরুদ্ধে মামলা হওয়ায় পুলিশী হয়রানি ও বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের একাধিকবার হামলার ফলে জীবনের চরম নিরাপত্তাহীনতায় দিনপার করছেন তার পরিবারের সদস্যরা।
