নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ছাত্রলীগ সিলেট মহানগর শাখার অন্তর্গত ২৯নং ওয়ার্ড ছাত্রলীগের আংশিক কমিটি গঠন করা হয়েছে।
আজ (১৯ ডিসেম্বর) সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ ও সাধারণ সম্পাদক মো.নাঈম আহমদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আগামী ১ বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে ছাত্রনেতা জালাল উদ্দিনকে সাধারণ সম্পাদক করা হয়। উক্ত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয় নোমান আহমদ লাকীকে।
ছাত্রলীগের কমিটিতে সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তৎক্ষনাৎ মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ ও সাধারণ সম্পাদক মো.নাঈম আহমদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক জালাল উদ্দিন। তিনি তার উপর অর্পিত দায়িত্ব সৎ নিষ্ঠার সাথে পালনে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি কমিটির সকলকে নিয়ে ছাত্রলীগের কার্যক্রম আর বেগবান করবেন বলে জানান।
