|

সিলেটে ছাত্রলীগ নেতা সিজানুর রহমানের অফিসে হামলা, গাড়ি ভাঙচুর ও আগুন


নিজস্ব প্রতিবেদক : সিলেটে ছাত্রলীগ নেতা মো.সিজানুর রহমানের অফিসে হামলা ও গ্যারেজে থাকা গাড়ি ভাঙচুর করে আগুন দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী, বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা।

গতকাল (৫ আগস্ট) রাত পোনে ১০টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার মখন দোকান নামকস্থানে এম/এস সিজানুর এন্টারপ্রাইজ নামক ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়।

জানা যায়, গতকাল ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর দেশজুড়ে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বাড়ি-ঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও নেতাকর্মীদের উপর হামলা চালায় বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মী, বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। এরই ধারাবাহিকতায় বাদ যায়নি ছাত্রলীগ নেতা মো.সিজানুর রহমানের ব্যবসা প্রতিষ্ঠানও। এসময় গ্যারেজে রাখা তার সাদা রংয়ের গাড়িতে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। অফিস ও গাড়ি ভাঙচুরের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এসময় তারা অফিসে লুটপাট চালায়। চুরি করে নিয়ে যায় মূল্যবান জিনিসপত্র।

আরও জানা যায়, ছাত্রলীগ নেতা মো.সিজানুর রহমান দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সহসভাপতির দায়িত্বে ছিলেন। ছাত্রলীগের রাজনীতির করার কারণে শেখ হাসিনা সরকার পতনের পরপরই তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।

Post a Comment

Previous Post Next Post