|

গোলাপগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রলীগ নেতা মারওয়ানের উপর হামলা


গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জ ছাত্রলীগ নেতা মাহমুদ হাসান মারওয়ানের উপর হামলার ঘটনা ঘটেছে।

গতকাল (৮ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চৌঘরী বাজারের পাশে এ হামলার ঘটনা ঘটে।

জানা যায়, ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশজুড়ে ছাত্রলীগের নেতাকর্মীদের উপর হামলার ঘটনা ঘটছে। এবার ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত থাকার সুবাধে উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদের নেতৃত্বে ছাত্রলীগ নেতা মাহমুদ হাসান মারওয়ানের উপর হামলা চালায় বিএনপির নেতাকর্মীরা। হামলায় গুরুতর আহত এ ছাত্রলীগ নেতা।

মারওয়ানের পিতা জানান, আমার ছেলে ছাত্রলীগের রাজনীতি করতো। সে কখনো কারো ক্ষতি করেনি। উচ্চ শিক্ষা অর্জনের জন্য আগামী ২৫ আগস্ট আমার ছেলে যুক্তরাজ্য যাওয়ার কথা রয়েছে।

Post a Comment

Previous Post Next Post