|

আ'লীগ নেতা আহাদ ও তার ছেলে ছাত্রলীগ নেতা সানিকে না পেয়ে বাড়িতে হামলা, আহত সানির মা


সিলেট প্রতিনিধি: সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের ক্রিড়া সম্পাদক এমাদ আহমদ সানি এবং তার বাবা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আবদুল আহাদকে খুঁজতে তার বাড়িতে হামলা চালায় উত্তেজিত ছাত্র-জনতা। 

জানা যায়, উক্ত হামলার সাথে সরাসরি জড়িত রয়েছেন মোল্লারগাও ইউনিয়নের বিএনপি নেতা মাকসুদ আহমেদ এবং তার ভাই জামাত নেতা মাসুদ। স্থানীয় লোকজন জানায়, বিএনপি নেয়া মাকসুদ ও তার ভাইয়ের সাথে পূর্বের শত্রুতা রয়েছে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আবদুল আহাদ ও তার ছেলে সানির সাথে। এসময় তাদের না পেয়ে মকসুদ ও তার ভাইয়ের নেতৃত্বে সানির বাড়িতে হামলা ও ভাঙচুর চালায় তারা। বাড়িতে হামলায় ইটের আঘাতে সানির মা গুরুত্বর আহত হয়েছেন।

গতকাল (৮ আগস্ট) সন্ধ্যায় সানির নিজ বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

জানা যায়, শেখ হাসিনা পতনের পর থেকে পলাতক রয়েছেন ছাত্রলীগ নেতা এমাদ আহমদ সানি ও তার পিতা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আবদুল আহাদ। তাদের পুলিশে ধরিয়ে দিতে বার বার তাদের বাড়িতে অভিযান চালিয়েছে ছাত্র-জনতা। গতকালও একই ভাবে তাদের খুঁজে বাড়িতে যায় তারা। এসময় তাদেরকে না পেয়ে উত্তেজিত ছাত্র জনতা বাড়িতে ব্যাপক হামলা ও ভাঙচুর চালায় তারা। সানির মা এগিয়ে আসলে মায়ের উপরও হামলা চালায় তারা। পরবর্তীতে তাদের ব্যবসা প্রতিষ্ঠান ফাবিহা সুজ এন্ড কসমেটিকসের দোকানে হামলা চালায় তারা। 

ছাত্র-জনতা দাবি ছাত্রলীগের নেতা সানির বাবা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আব্দুল আহাদকে যেখানেই পাবে আটক করে পুলিশে সোপর্দ করবে তারা। এসময় তারা পুলিশের কাছে জোর দাবি জানান সানি ও তার পিতাকে যেন অবিলম্বে গ্রেপ্তার করা হয়।

Post a Comment

Previous Post Next Post