|

গোলাপগঞ্জে ২৫ লাখ টাকা আত্মসাৎতের ঘটনায় জামিলকে আসামি করে মামলা


নিউজ ডেস্ক : সিলেটের গোলাপগঞ্জে ২৫ লাখ টাকা আত্মসাৎতের ঘটনায় জাবির আহমদ জামিল নামে এক যুবকের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

গতকাল (৩ নভেম্বর) সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-১ এ মামলাটি (গোলাপগঞ্জ সি.আর.মামলা নং:-৪০১/২০২৪ইং) দায়ের করেন উপজেলার বাঘা ইউনিয়নের দক্ষিণ কান্দিগাঁও গ্রামের মো জইন উদ্দিন (৪৫)।

আসামি জাবির আহমদ জামিল গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের দক্ষিণ কান্দিগাঁও গ্রামের সাব্বির আহমদ ফাত্তাহ'র ছেলে।

মামলা সূত্রে জানা যায়, গত ৫ মে বাদি জইন উদ্দিনের কাছ থেকে চুক্তিপত্রের মাধ্যমে ২৫ লাখ টাকা ঋণ নেন আসামি জাবির আহমদ জামিল। চুক্তিপত্র অনুযায়ী টাকা দেওয়ার কথা থাকলেও তিনি সময় মতো টাকা না দিয়ে বিভিন্ন টালবাহানা করতে থাকেন। সর্বশেষ গত ১ নভেম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও স্থানীয় গণ্যমাণ্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে আবারও টাকা ফেরত চাইলে আসামি জামিল টাকা নেন নি বলে অস্বীকৃতি জানান৷ পরবর্তীতে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে বাদি জইন উদ্দিন আসামি জামিলের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন।

আরও জানা যায়, আসামি জাবির আহমদ জামিল বাঘা ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতির দায়িত্বে রয়েছেন। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যা, হত্যা চেষ্টাসহ একাধিক মামলা রয়েছে। এসকল মামলায় আসামি হওয়ার পর পালিয়ে বেড়াচ্ছেন তিনি। প্রত্যেকটি মামলার বাদি আসামি জামিলকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। অতি শীগ্রই তাকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

Post a Comment

Previous Post Next Post