সিলেট প্রতিনিধি : শেখ হাসিনা সরকার পতনের পর থেকে আত্মগোপনে থাকা সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ১নং মোল্লারগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আহাদকে মারধর করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় বিএনপির ছাত্র-জনতা।
গতকাল (১৪ জানুয়ারি ২৬ ইং) বিকেলে গহরপুর তার বোনের বাসায় হইতে সিলেট দক্ষিণ সুরমা উপজেলা মোল্লারগাও ইউনিয়ন নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল আহাদ এর অবস্থান টের পেয়ে সেখানে গিয়ে তাকে ধরে মারধর করে পুলিশে সোপর্দ করে।
জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকে দীর্ঘ দিন থেকে আত্মগোপনে ছিলেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আব্দুল আহাদ। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে তিনি এবং তার ছেলে সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের ক্রিড়া সম্পাদক এমাদ আহমদ ছানি স্থানীয় জামায়াত-বিএনপির নেতাকর্মীদের জায়গাজমি দখলসহ বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন। যার জের ধরে ২০২৪ সালের ৮ আগস্ট স্থানীয় বিএনপি জামায়াতের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে তাদের বাড়িতে হামলা চালায়। তখন থেকে তারা প্রাণ বাঁচাতে আত্মগোপনে ছিলেন।
এদিকে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আব্দুল আহাদ আটক হলেও তার ছেলে ছাত্রলীগ নেতা এমাদ আহমদ ছানি এখনও আত্মগোপনে রয়েছেন। থানা সূত্রে জানা যায়, ৫ আগস্টের পর থেকে ছানির বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় একাধিক মামলা রয়েছে।
