|

সাবেক ছাত্রলীগ নেতা নাজমুলের বাড়িতে জামায়াত-শিবিরের হামলা


নিজস্ব প্রতিবেদক : সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলামের বাড়িতে একাধিক বার জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।

গতকাল (১৬ জুন) দুপুরে উপজেলার বাদেপাশা ইউনিয়নের নোয়াই গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গতকাল দুপুরে জামায়াত-শিবিরের একদল সন্ত্রাসীরা নাজমুল ইসলামের খুঁজে তার বাড়িতে আসেন৷ এসময় তাকে না পেয়ে তার বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এসময় ঘরে থাকা মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় তারা। এছাড়া নামমুল ইসলাম কখনো দেশে ফিরলে তাকেসহ তার পরিবারের সদস্যদের প্রাণে হত্যা করে লাশ গুম করে ফেলা হবে বলে হুমকি দিয়ে যায় তারা।

আরও জানা যায়, বৈষম্য বিরোধী আন্দোলনের পর থেকে একাধিক বার জামায়াত শিবিরের নেতাকর্মীরা নাজমুল ইসলামের খুঁজে তার বাড়িতে অভিযান চালায়। এরআগেও ২০০৯ সালের দিকে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে স্থানীয় জামায়াত নেতা ফখর উদ্দিনের নেতৃত্বে সন্ত্রাসীরা নাজমুল ইসলামের হাতের রগ কেটে ফেলে।

স্থানীয়রা আরও বলেন, বর্তমানে নাজমুল ইসলামের দেশে ফেরা অনেক ঝুঁকিপূর্ণ। তিনি দেশে ফিরলে হত্যার শিকার হতে পারেন বলে জানান স্থানীয়রা। স্থানীয়রা অনুরোধ করেন তিনি যেন এই মূহুর্তে দেশে না ফেরেন।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান মোল্যা, হামলা ও ভাঙচুরের ঘটনা নিশ্চিত করেন।

Post a Comment

Previous Post Next Post