|

বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় আসামি হলেন যুবলীগ নেতা মাহমুদ


নিজস্ব প্রতিবেদক : সিলেটে বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় আসামি হলেন যুবলীগ নেতা মাহমুদ আহমদ।

মাননীয় অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, সিলেটে গত (৭ জানুয়ারি) মামলাটি দায়ের করেন শাহপরান থানার কল্যাণপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে মো.তারিফ আহমদ (৩৬)। যা কোতোয়ালী সি.আর মামলা নং- ১৬৬৪/২০২৪ ইং ও কোতোয়ালী মডেল থানার মামলা নং-১৮, তাং, ০৭/০১/২০২৫ইং। তারিফ আহমদ বৈষম্য বিরোধী আন্দোলনে আহত সুজন আহমদের বাবা।

মামলায় সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে প্রধান আসামি করা হয়। এছাড়া মামলায় ৫৬ জনের নামোল্লেখ ও ৫০/৬০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

উক্ত মামলায় ৩০ নাম্বার আসামি করা সিলেট জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদ আহমদকে (৩৬)। তিনি গোলাপগঞ্জ উপজেলার পৌর এলাকার টিকরবাড়ি গ্রামের আব্দুল মালিকের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, গত বছরের ১৯ জুলাই দুপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতার সাথে সিলেট সিটি করপোরেশনের সামনে গণমিছিলে অংশ নেন মামলার বাদির ছেলে সুজন আহমদ। তখন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ছাত্র-জনতার গণমিছিলে দেশীয় ও আগ্নেয়াস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। এসময় আসামিরা বৃষ্টির মতো গুলি ছুঁড়তে থাকে। হামলায় সুজন আহমদসহ অসংখ্য ছাত্র-জনতা আহত হন। হামলায় আহত সুজন আহমদের পিতা তারিফ আহমদ ন্যায় বিচার প্রত্যাশায় আদালতে মামলা দায়ের করেন।

এদিকে মাহমুদের পরিবার সূত্রে জানা যায়, গত বছরের ১৬ আগস্ট তিনি দেশ ছেড়ে প্রবাসে পাড়ি জমিয়েছেন। তার বিরুদ্ধে মামলা হওয়ার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে গ্রেপ্তারে একাধিকবার বাড়িতে অভিযান চালিয়ে। মামলার পর থেকে মাহমুদ আহমদের পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

Post a Comment

Previous Post Next Post