|

সিলেটে পারিবারিক শত্রুতার জেরে রিতা বেগমের বাসায় হামলা ও ভাঙচুর


নিজস্ব প্রতিবেদক : সিলেটে পারিবারিক শত্রুতার জেরে রিতা বেগম নামে এক মহিলার বাসায় হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এসময় তার উপরও হামলা চালায় সন্ত্রাসীরা।

বিগত (২৩ জানুয়ারি) ২০২৬ ইং সন্ধ্যা ৬টার দিকে নগরীর পশ্চিম পাঠানটুলা এলাকার বাসায় এ ঘটনা ঘটে।

জানা যায়, ভুক্তভোগী রিতা বেগমের ভাই আরমান হোসেন খাঁনের সাথে রিয়া আক্তার নামে এক তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। প্রেমের সম্পর্কের সূত্র ধরে বিগত ২০২৩ সালের ৭ জুন রিয়া আক্তার নামে ওই তরুণীকে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করেন আরমান হোসেন খাঁন। বিয়ের পর আরমান হোসেন তার স্ত্রী রিয়া বেগমকে নিয়ে ভুক্তভোগী রিতা বেগমের বাসায় বসবাস করছেন। এরপর থেকে তার শাশুড়ী ফাতেমা বেগম বিভিন্ন সময় তার বোন ভুক্তভোগী রিতা বেগমে ও তার পরিবারের উপর হামলা ওনির্যাতন চালিয়ে আসছেন। তার শাশুড়ীর দাবি ভুক্তভোগী রিতা বেগমে তার ভাই আরমান হোসেন খানকে দিয়ে তার মেয়ে রিতা আক্তার অপহরণ করিয়াছে তার পারিবারিক সম্পত্তি আত্মসাৎ করার জন্য।

আরও জানা যায়, ঘটনার দিন বিগত ২৪ জানুয়ারি সন্ধ্যা ৬টার দিকে ফাতেমা বেগমের নির্দেশে আরমান আহমদ খাঁনের শালা আরিয়ান আহমদের নেতৃত্বে ৪/৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র দিয়ে রিতা বেগমের বাসায় হামলা করে ভাঙচুর চালায়। এসময় রিতা বেগম বাধা দিতে গেলে তার উপর হামলা চালায় সন্ত্রাসীরা। হামলায় তিনি গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ভুক্তভোগী রিতা বেগম বলেন, এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। কিন্তু আসামিরা প্রভাবশালী হওয়ায় থানা কর্তৃপক্ষ মামলা নিতে রাজি হয়নি।

Post a Comment

Previous Post Next Post