|

বিদেশে বসে ড.ইউনুস ও জামায়াত নেতা সেলিম উদ্দিনকে নিয়ে ছাত্রদল নেতার অপপ্রচার, মামলা


নিজস্ব প্রতিবেদক : বিদেশে বসে তত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ড.ইউনুস ও ঢাকা মহানগরী উত্তরের আমীর সেলিম উদ্দিনকে নিয়ে মিথ্যা, বানোয়াট, মানহানীকর পোস্ট ও প্রাণনাশের হুমকির অভিযোগে ছাত্রদল নেতা মোঃ সরওয়ার হোসেনসহ (৪০) কয়েকজনকে আসামি করে আদালতে সাইবার আইনে মামলা দায়ের করা হয়েছে।

গতকাল (৩১ জানুয়ারি) মাননীয়, সাইবার ট্রাইব্যুনাল আদালত সিলেটে একটি মামলা (মামলা নং-২২/২০২৫ইং) দায়ের করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গোলাপগঞ্জের সমন্বয়ক ও উপজেলা ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক নোমান সিদ্দিকী (৩০)। তিনি উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের সুনামপুর গ্রামের মৃত তেজাব আলীর ছেলে।

মামলায় তিনি গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা, যুক্তরাজ্য প্রবাসী বুধবারী বাজার ইউনিয়নের বহরগ্রামের আব্দুল কুদ্দুছের ছেলে মোঃ সরওয়ার হোসেনসহ ৬ জনকে আসামি করেন।

মামলা সূত্রে জানা যায়, মামলার বাদি নোমান সিদ্দিকী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গোলাপগঞ্জের সমন্বয়ক ও উপজেলা ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক। মামলার আসামি মোঃ সরওয়ার হোসেন একজন ছাত্রদল নেতা। বিগত ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি সরকারের বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিলেন তিনি। আসামি মোঃ সরওয়ার হোসেন তার নিজ নামীয় ফেসবুক আইডি ( https://www.facebook.com/shero/18YFBAgkYP/) থেকে তত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ড.ইউনুসকে নিয়ে বিভিন্ন সময় মিথ্যা, বানোয়াট ও মানহানীকর পোস্ট করে থাকেন। সম্প্রতি গত মাসের ২৯ জানুয়ারি রাত ১০টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের আমীর ও সিলেট-৬ আসনে জামায়াত মনোনিত প্রার্থী মোঃ সেলিম উদ্দিনকে প্রাণে হত্যার হুমকি দেন। যার লিংক- (hips://www.facebook.com/sharot/1CfzqY4and)।

মোঃ সরওয়ার হোসেনের হুমকির পোস্টটি হুবহু তুলে ধরা হলো-"দুইটি উপজেলা নিয়ে একটি আসন সিলেট-৬। উনার গোলাপগঞ্জের জনগণের ভোটের দরকার নাই কারন উনি গোলাপগঞ্জ উপজেলা কে অন্য উপজেলা মনে করেন। ইনশাআল্লাহ এবার আমরা গোলাপগঞ্জবাসী প্রস্তুত আপনাকে জবাব দিতে, গোলাপগঞ্জে যেখানেই আপনাকে দেখা যাবে সেখানেই শক্ত হাতে প্রতিহত করা হবে। লাউড এন্ড ক্লিয়ারা।"।

এদিকে মামলার বাদি নোমান সিদ্দিকী দেশের স্বার্থে আসামি মোঃ সরওয়ার হোসেনসহ বাকি আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

Post a Comment

Previous Post Next Post